হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬০ লাখ টাকার চোরাই কাপড়সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গ্রেপ্তার

নোয়াখালী ও হাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর থেকে বিপুল পরিমাণ চোরাই কাপড় জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি)। এ ঘটনায় চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন রাজু। তিনি জানান, সোমবার দুপুরে হাতিয়া উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজারে অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কলম্বিয়া ত্র্যাপারেলস লিমিটেড কৃর্তক আমদানি করা ১৬৩টি বিভিন্ন সাইজের কাপড়ের বান্ডিল চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ড ভ্যানে লোড করা হয়। পরে কাপড়গুলো গাজীপুর চৌরাস্তায় নিয়ে যাওয়ার জন্য হালিশহরের আব্বাস পাড়ার টোল এলাকার চিটাগাং ফিলিং স্টেশনে রাখা হয়। ২৫ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে কাপড়ভর্তি কাভার্ড ভ্যানটি চালকের সহায়তায় ছিনতাই হয়।

এ ঘটনায় ২৭ এপ্রিল চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে চট্টগ্রাম ডিবি পুলিশের একটি দল নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে অভিযান চালায়। অভিযানে চোরাই কাপড়সহ আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এসআই মহি উদ্দিন রাজু বলেন, উদ্ধার হওয়া কাপড়ের দাম আনুমানিক ৬০ লাখ টাকা। অভিযানে হরণী ইউনিয়ন থেকে ৬৭টি ও চরমজিদ ভূঞারহাট বাজার থেকে ৯৬টি কাপড়ের বান্ডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বাশারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমই

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার