হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক এমপি এবাদুল করিমের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনের (নবীনগর) সাবেক এমপি ও বীকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আসর নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় নবীনগর উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বীকন ও ওরিয়ন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এরআগে দুপুরে বুলবুলের লাশ হাসপাতাল থেকে বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের বাসভবন বনানীতে (হাউস ১২/জে, রোড ১৮) নিয়ে যাওয়া হয়। এ সময় মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে।

এবাদুল করিম বুলবুল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

১৯৫৬ সালের ২৭ ডিসেম্বর নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে বুলবুল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী ফজলুল করিম। মোহাম্মদ এবাদুল করিম বুলবুল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসন (নবীনগর) থেকে নির্বাচিত হয়েছিলেন।

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১, ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, নড়ল না শুধু গোয়েন্দারা

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন

উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রায়পুরে ছাত্রদল নেতা জেলহাজতে

ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার

১৮ উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশের এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রী