হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে ট্রলারডুবি, ৬ জেলে জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সমুদ্রে ডুবতে থাকা ফিশিং বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত রোববার এমভি আবুল হাশেম নামক ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ৬ জন জেলেসহ সমুদ্রে গিয়েছিল। সেই বোটটি সোমবার বেলা ২টার দিকে মাছ ধরে ফেরার সময় তীব্র ঢেউ এবং স্রোতের কারণে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় ডুবতে থাকে। ওই সময় স্থানীয় একজন জেলের মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে।

কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, বিষয়টি জেনে কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশন সদস্যরা অভিযান চালিয়ে ৬ জন জেলেকে জীবিত করেন।

পরে উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দিয়ে বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর