হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আপনি কেউই ভালো থাকবো না।

শনিবার দুপুরে নারায়ণপুর পৌরসভা এলাকায় ৪নং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ৩১ দফা বাস্তবায়নে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন আরো বলেন, আমি আমার জন্য ভোট চাইতে আসিনি। আমি আজ মা বোনদের কাছে এসেছি ধানের শীষে ভোট চাইতে। আপনারা সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। তাহলে আমরা সবাই ভালো থাকবো, আমাদের দেশ ভালো থাকবে। আমি মনোনয়ন পেলাম কি পেলাম না, আমি এমপি হলাম কি হলাম না, তাতে কিছু যায় আসে না। আমি চাই বিএনপিকে যেকোনো মূল্যে ক্ষমতায় আনতে।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপি'র সভাপতি শোয়েব আহমেদ সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

অনুষ্ঠানে হাজার হাজার নারী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম