হোম > সারা দেশ > চট্টগ্রাম

গড়ে তোলা হবে কবরস্থান ও বৃদ্ধাশ্রম

আর্তমানবতার সেবায় ৩০০ শতাংশ জমি দান

শাহ আলম শফি, কুমিল্লা (দক্ষিণ)

কুমিল্লায় আর্তমানবতার সেবায় শতকোটি টাকার জমি স্বেচ্ছায় দান করে কবরস্থান, হেফজখানা, বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ জুন বিকালে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রশাসকের উপস্থিতিতে এলাকাবাসীর সামনে কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা নাসির খান মুন্না, তার ভাই মোহন খান, অধ্যাপক ফারুক আহমেদ ও ইফতেখার খান এ উদ্যোগ নিয়েছেন।

জেনিস গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন মুন্না ও তার ভাই মোহন খান ডেভেলপার কোম্পানি সিলভার প্রতিষ্ঠাতা অধ্যাপক ফারুক আহমেদ এবং একই এলাকার ইফতেখার খান কবরস্থান স্বল্পতার কথা চিন্তা করে আলোচনায় বসেন। এ সময় প্রথমে মুন্না প্রায় একশ শতাংশ জায়গা দান করার প্রতিশ্রুতি দিলে অধ্যাপক ফারুকও প্রায় সমপরিমাণ জায়গা দেওয়ার অঙ্গীকার করেন। উল্লেখিত ব্যক্তিরা মোট তিনশ শতকের বিশাল একটি প্লট দান করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শেষে প্রথমে কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ও পরে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসককে সঙ্গে নিয়ে ৫ জুন বিকালে কুমিল্লা মহানগরীর অশোকতলা এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনশ শতাংশ জমি দান করার ঘোষণা দেন।

সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশাল এ কমপ্লেক্সটির সীমানা প্রাচীর, মাটি ভরাট, রাস্তাঘাট নির্মাণে এবং জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া ভবনসহ অবকাঠামো নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক ফারুক আহমেদ বলেন, দিন দিন কুমিল্লা মহানগরীতে যেভাবে বাসাবাড়ি নির্মিত হচ্ছে, তাতে করে মানুষ মারা যাওয়ার পর কবর দিতে পরিবারের সদস্যদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর সে থেকেই আর্তমানবতার কথা চিন্তা করে আমাদের এ সেবামূলক কাজে যাত্রা শুরু।

তিনি আরো বলেন, মূলত গণকবরস্থান দিয়ে আমাদের কাজ শুরু হলেও এখানে একে একে রাস্তাঘাট, মৃত ব্যক্তিকে গোসল করানোর ব্যবস্থা, অজু-টয়লেট, জানাজার নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য দাঁড়ানোর ব্যবস্থা, আবাসিক হেফজখানা, মসজিদ, মাদরাসা সবশেষ একটি ৫০ শয্যাবিশিষ্ট নারী-পুরুষের জন্য বৃদ্ধাশ্রম নির্মিত হবে এ দান করা সম্পত্তির ওপর।

রোহিঙ্গা ইস্যু: স্থানীয়দের জন্য বরাদ্দ ৫ শতাংশে নামিয়ে আনল জাতিসংঘ

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কেটে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

জনতার ধাওয়ায় পিস্তল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রামগঞ্জে মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উখিয়ায় সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক করে থানায় হস্তান্তর

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কেটে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

দেবিদ্বারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

উখিয়া সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক