বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, এ দেশের সৌরশক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জের উন্নয়নের আলো ছড়াবেন বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদ। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরিক হোন। সম্মানিত উপস্থিত আপনাদের অনুরোধ করছি কোনো বিভ্রান্তিতে পা রাখবেন না। আগামী বাংলাদেশর প্রধানমন্ত্রী যেমনি তারেক রহমান, তেমনি এই সংসদীয় আসনে এমপি লায়ন হারুনুর রশিদ।
সোমবার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশিদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের বিশ্বাসীরা কখনো কোন লোভ লালসার মাথা নত করতে পারে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতাকর্মীরা গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন কারাভোগ, ঘুম খুনের পরেও বীরত্ব ও সাহসিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। ইনশাআল্লাহ কোন অপশক্তি শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপি কে বাংলার মাটি থেকে এক চুল সরাতে পারবে না। তারুণ্যের অহঙ্কার তারেক জিয়ার আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার এক অবিস্মরণীয় বাংলাদেশ। সুতরাং আপনার সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হোন আপনারা মনে রাখবেন দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী, এমনকি প্রেসিডেন্টও পরাজিত হয়েছে এমন ইতিহাসও রয়েছে। মানুষ টাকার কাছে বিক্রি হয় না। আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়।
জনসভায় জেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষের নির্বাচনী সমন্বয় শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, প্রশিক্ষণবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনন্দ সাহা জেলা বিএনপি নেতা শুক্কুর পাটওয়ার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা এম জেড আই জহিরুল ইসলাম, শেখ ফরিদ হোসাইন, ঢাকা মহনগর বিএনপি নজরুল ইসলাম নোমান, বিল্লাল হোসেন তরেক রহমান আজিজ, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও মাহফুজুর রহমান টিপু প্রমুখ।