হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ

ফেনীতে বিএনপির মধ্যে গাপটি মেরে থাকা চাঁদাবাজদের এবার পিটিয়ে মারার জন্য বললেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন (ভিপি জয়নাল)। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ আকাশ ছোঁয়া স্বপ্ন দেখছে। সরকারের নজর দুর্নীতি রোধ করে উন্নয়নের দিকে। আর সরকার দলের ভেতরে গাপটি মেরে থাকা কিছু ব্যক্তি চাঁদাবাজিতে ব্যস্ত, যাদের কারণে সরকার বেকায়দায় আছে।

শনিবার বাদ আসর ফেনী জেলা কেন্দ্রীয় বড় মসজিদে জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপিন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক এ সাধারণ সম্পাদক ভিপি জয়নাল।

তিনি বলেন প্রধানমন্ত্রী জাতির কাছে ওয়াদা করেছেন সততার সঙ্গে দেশ পরিচালনা করবেন। অথচ দলের কিছু লোকজনের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে জয়নাল বলেন আপনারা সবাই চাঁদাবাজদের চেনেন। তাদের যেখানে দেখবেন সবাই মিলে পিটিয়ে মেরে ফেলবেন।

এছাড়া তিনি সংসদে বক্তব্য নিয়ে স্পিকার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেন। তার এমন কথায় মসজিদে উপস্থিত জনতার মধ্যে অনেকে ঠিক ঠিক উচ্চারণ করে বাহবাহ দিলেও অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন।অনুষ্ঠান শেষে মসজিদ থেকে বের হয়েই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ দলের এমপির সরাসরি এমন মন্তব্যকে বিদ্বেষমূলক বলে আখ্যা দেন।

তাদের মতে এমপি হয়েই তিনি দলের ত্যাগিদের ভুলে গেছেন। ঢালাওভাবে সবাইকে চাঁদাবাজ বানিয়ে মূলত তিনি নিজেকে রক্ষার চেষ্টা করছেন বলেও অনেকে মন্তব্য করেন। কেউ কেউ বলেন, ভিপি জয়নালতো সরকার দলেরই এমপি, তার কাছে অবশ্যই চাঁদাবাজদের তালিকা আছে। প্রশাসনকে দিয়ে তাদের কেন ধরা হচ্ছে না, এমন প্রশ্নও করেন বিএনপির একাধিক নেতাকর্মী।

এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য সচিব আলাল উদ্দিন, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর আহবায়ক বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এমএইচ

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গণপূর্তমন্ত্রী