হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জামায়াতকে ভোট দিলে আল্লাহর কসম বেহেশতে যাওয়া যাবে না’

কক্সবাজার-৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতকে ভোট দিলে আল্লাহর কসম বেহেশতে যেতে পারবেন না।

সম্প্রতি তার নির্বাচনি এলাকা টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান সৃষ্টির সময় জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে, আবার বাংলাদেশ সৃষ্টির সময়ও তারা বিরোধিতা করেছে। জামায়াতের রাজনীতি সবসময় উল্টো পথে চলেছে।

তিনি বলেন, জামায়াত একবার বিকাশে টাকা দিলেও পরে আর খোঁজ নেবে না। বিএনপি ক্ষমতায় এলে প্রতিমাসে নিয়মিত ভাবে সাধারণ মানুষের জন্য ভাতা ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে। কোনটা জনগণের জন্য লাভজনক, তা ভেবে দেখবেন।

চৌধুরী ভোটারদের উদ্দেশে বলেন, আল্লাহর ওয়াস্তে জামায়াতের ধোঁকাবাজিতে পড়বেন না। বেহেশত পেতে হলে ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহ কবুল করেন, তবেই জান্নাত পাওয়া যাবে। জামায়াতে ইসলামীকে ভোট দিলে আল্লাহর কসম, বেহেশতে যেতে পারবেন না। জামায়াত কখনো হিন্দুস্তানের দিকে, কখনো পাকিস্তানের দিকে দৌঁড়ায়। আমরা আপনাদের নিয়ে এই দেশেই থাকতে চাই।

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি

আরাকান আর্মির হাত থেকে ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রমোশন পেয়ে মহানগর ছাত্রদলে

বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার‎

রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ গ্রেপ্তার ২

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক