হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় দেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক

যৌথ বাহিনীর অভিযানে

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র, গোলাবারুদসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রোববার ভোররাতে মেঘনা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রাত ১টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান মিয়া। অভিযানের সময় তার বাসা থেকে একটি দেশি অস্ত্র ও দুই রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র মেঘনা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ