হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অস্ত্র ও মাদকসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাতে তাকে আটক করা হয়েছে।

আটক রতন মিয়া (৪৫) উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত আ. রহমান মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী নবীনগর ক্যাম্পের ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মহেশপুর গ্রামে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় রতন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় অস্ত্র, ৮৫ পিস ইয়াবা, নগদ ৪ হাজার ৪৭০ টাকা ও মাদক বিক্রির জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর ক্যাম্পের ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে রতন মিয়াকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করে রাতেই নবীনগর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি বিটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। তার ঘর থেকে আওয়ামী লীগের দলীয় ব্যানার ফেস্টুন উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া রতন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু