হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে নিরাপত্তা বাহিনী-জেএসএস সন্ত্রাসী গোলাগুলি, নিহত ১

জেলা প্রতিনিধি, বান্দরবান

ছবি: আমার দেশ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।

সোমবার বিকেল ৫টার দিকে বান্দরবান–রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের অন্তর্গত হলেও রুমা উপজেলা সদরের কাছাকাছি।

জানা গেছে, গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে জেএসএস সদস্য পোশাক পরা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তার কাছ থেকে ১টি এসএমজি, ২টি ম্যাগাজিন, ১৪৩টি গুলি ও অন্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা জানান, নিরাপত্তা বাহিনী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সে মৃত অবস্থায় ছিল। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, বিকেলে সড়কে গাড়ি থামিয়ে একদল সশস্ত্র ব্যক্তি চাঁদাবাজি করছিল। এ সময় বান্দরবান থেকে রুমার দিকে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর একটি দল সেখানে পৌঁছালে সশস্ত্র ব্যক্তিরা প্রথমে গুলি চালায়। পরে পাল্টা গুলি চালালে একজন আহত হয়।

রোয়াংছড়ি থানা সূত্রে জানা গেছে, একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আজ বিকেল পাঁচটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএসের (মূল) সশস্ত্র দলের বিরুদ্ধে একটি অভিযান চালানো হয়। এ সময় সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করতে সক্ষম হন। পরিস্থিতি বিবেচনায় জেএসএস সদস্যরা পালানোর চেষ্টার সময় সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণ করে।

সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া করে। প্রাথমিকভাবে তারা একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ওই স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল‌ তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের একজন সশস্ত্র জেএসএস সদস্যকে অস্ত্র–গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান, এসএমজির ১৪৩টি গুলি, পিস্তলের ১৪টি গুলিসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আমার দেশের নবীনগর প্রতিনিধির বাবার ইন্তেকাল

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪

ফেনীতে খাদ্যবান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশের মারামারি

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

শহিদ মিনারে ধাক্কাধাক্কি, সরাইলে বিএনপির ৫ নেতাকর্মীর জামিন

কুরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর হবে না

মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের স্থান ফরিদগঞ্জের মাটিতে হবে না ‎

বাবা-মা বোনদের লাশ মর্গে রেখে একাই দেশে ফিরেছে ছোট্ট ফাইজা

চৌদ্দগ্রামে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

ধানের শীষে ভোট দেয়ায় তালাকপ্রাপ্ত সেই নারীর পাশে এমপি মজনু