হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৩ দিনে শিশু ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দিল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ১৩ দিনের মাথায় আদালতে চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় নিয়ে রেকর্ড সময়ে তদন্ত শেষ করা হয়েছে বলে জানিয়েছে তদন্তে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম আদালতে মামলার চার্জশিট জমা দেয় বাকলিয়া থানা পুলিশ। ঘটনার প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ, মেডিক্যাল রিপোর্ট এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত সম্পন্ন করা হয়।

চার্জশিটে প্রধান অভিযুক্ত করা হয়েছে আসামী মনির হোসেনকে। তিনি ওই এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মেডিক্যাল রিপোর্ট, ফরেনসিক তথ্য এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ দ্রুত সংগ্রহ করে তদন্ত সম্পন্ন করা হয়।সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলার চার্জশিট প্রস্তুত করে আদালতে দাখিল করা হয়েছে।

এদিকে এসি প্রসিকিউর মো আরিফ ইকবাল জানান,বাকলিয়া থানা পুলিশ শিশু ধর্ষণের চার্জশিট বৃহস্পতিবার দুপুরে জমা করে কোটে জমা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি গুদামকক্ষে সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার অভিযোগপত্র দাখিলের ফলে বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে বলে আশা করছেন ভোক্তভোগি পরিবার।

নানাবাড়ি থেকে ফেরার পর যুবক নিখোঁজ, খালে মিললো লাশ

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

ঈদগাঁওতে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

পুশইন ঠেকাতে বেনাপোলে বিজিবির টহল জোরদার

এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলামের ইন্তেকাল

মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস