হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে বন্য হাতিকে হত্যা করে দাঁত নিয়ে গেছে দস্যুরা

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে বন্য হাতি হত্যা করে মূল্যবান দাঁত ও মাংস পাচারের অভিযোগ পাওয়া গেছে। হাতি হত্যার ঘটনাস্থল নিয়ে প্রথমে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন দু'রেঞ্জ কর্মকর্তা।

সোমবার গভীর রাতে হাতিটিকে হত্যা করা হলেও রহস্যজনক কারণে এটি গোপন রাখা হয়।

বুধবার দুপুরের দিকে হাতি হত্যার বিষয়ে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ দায়সারা গোছের বক্তব্য দিয়ে বলেন, হাতি হত্যার খবর শুনেছি, তবে এটা আমার এলাকায় নয়, চেচুরিয়া এলাকায়। অপরদিকে রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, এটি জলদী ৯ নং ওয়ার্ডের ঘটনা,আমি জানিনা এখন আমি শহরে আছি।

আপনার দায়িত্ব চেচুরিয়ায়, শহরে কি করেন? এমন প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, হাতিটিকে সোমবার রাতে হত্যা করা হয়েছে, তবে কারা জড়িত তা জানা যায়নি। তদন্ত চলছে হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলে জানালেও বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সবশেষে হাতি হত্যার বিষয়ে বলেন, হাতিটি ময়না তদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আনা হবে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হাতিটির বিশালকার দু’টি দাঁতের অংশ মাথা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে এবং মুখের ভিতর থাকা আরও ছোট ২৪টি দাঁতের অংশও ক্ষত-বিক্ষত করা হয়েছে। চার পা’য়ের বিভিন্ন অংশেও ক্ষত চিহ্ন আছে।

স্থানীয় সূত্র জানায়, জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি নামক এলাকায় একটি হাতিকে মেরে হাতির মূল্যবান দাঁত ও মাংস পাচার করে একটি চক্র। বন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা ম্যানেজড হওয়ায় ওই চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ স্থানীয়দের।

এমএস

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

২৫ হাজার পরিবারের মাঝে কেডিএস গ্রুপের যাকাত বিতরণ

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

সপ্তাহে ১৫০ টাকা জমিয়ে রাজকীয় ঈদ বাজার

ঝড়ের কবলে সুগন্ধা লঞ্চ, যাত্রী নিয়ে ১৫ ঘণ্টা চরে আটকা

তিন মাসেই ধসে পড়ল ১০ লাখ টাকার রিটার্নিং ওয়াল

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না চাঁদপুরের স্কুল শিক্ষকের

দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে পালিয়েছেন হাসিনা: হাজী জসীম উদ্দিন

ঈদের আগে প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে উচ্ছ্বসিত চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা