হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগর পৌর আ.লীগ সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন আহমেদ (নসু)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত শনিবার বিকেলে ঢাকার উত্তরার মৌশাইর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

শেখ হাসিনার সরকারের পতনের পর নবীনগরে কোনো জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা তিনিই প্রথম গ্রেপ্তার হলেন। বোরহান উদ্দিন আহমেদ নসু নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের খবর রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়।

নবীনগর পৌরসভার সভাপতি বোরহান উদ্দিন আহমেদ তাদেরই একজন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার (৪ আগস্ট) সকালে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বোরহান উদ্দিন আহমেদের আটকের খবর শুনেছেন, তবে এ বিষয়ে এখনও কোনো দাপ্তরিক তথ্য পাননি।

এদিকে, বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আবদুল মতিন তার চাচার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চাচাকে শনিবার বিকেলে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ নিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।”

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন

হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ করে প্রতিবাদ