হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কর্ণফুলী নদীর জুটলি ঘাটসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে সদরঘাট নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ওই ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছর হবে। পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমই

তনু হত্যা: কারাগার থেকে আদালতে হাফিজুর

বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশঙ্কাজনক

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নবীনগরে মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন

বাকলিয়ার শিশু নিপীড়ন মামলা: অভিযোগ আমলে নিল আদালত

পার্বত্য মন্ত্রীকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ মুরাদ

লকআপে থেকে ‘ওসি পরিচিত’ দাবি যুবলীগ কর্মীর, ভিডিও ভাইরাল

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা ৭ মাস পর গ্রেপ্তার