হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটির বরকলে অবৈধ অনুপ্রবেশ, দুই ভারতীয় আটক

উপজেলা প্রতিনিধি, বরকল (রাঙামাটি)

রাঙামাটির বরকলের ছোটহরিণা বাজার এলাকা থেকে অনুপ্রবেশের অপরাধে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক দুজন হলেন জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। বুধবার দুপুরে বরকলের ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

পুলিশ ও বিজিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা, ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। ভারতীয় সিম কার্ড ও দুটি অ্যানড্রয়েড ফোনও পাওয়া গেছে তাদের কাছে।

তারা ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করে বিভিন্ন মালপত্র কিনে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন।

এ বিষয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বরকল থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

জীবিকার তাগিদে সংসারের হাল ধরেছিল আকাশ, বেপরোয়া বাস কেড়ে নিল প্রাণ

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

চোখের সামনে আগুন, তবু পৌঁছাতে পারে না ফায়ার সার্ভিস

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন

৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ জন আটক

চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি