হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে জান্নাতুল মাওয়া (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শনিবার দুপুরে জেলার ইলাশপুর গ্রামের কৃষ্ণ ভূইয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

জান্নাতুল সদর উপজেলার আমতলী এলাকার আব্দুস সাত্তারের মেয়ে ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে সৌদি প্রবাসী হৃদয় ভূইয়ার সঙ্গে বিয়ে জান্নাতুন মাওয়ার।

তুচ্ছ বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।

জান্নাতুলের বাবা জানান, একপর্যায়ে জান্নাতুলের ঘরের দরজা বন্ধ দেখতে পান। জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখেন।

পরে তিনি মেয়েকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমই

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত

মিরসরাইয়ের নিহান সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত