হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঝুঁকিপূর্ণ জোড়াতালির সেতু এখনই ভাঙার দাবি এলাকাবাসীর

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজার থেকে আলিপুর সড়কে ছাত্তার মেম্বারের বাড়ির পাশে একটি জোড়াতালির সেতু দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আছে। খাল ভরাট হয়ে যাওয়ায় সেতুটি এখন কার্যকারিতা হারালেও থেকে গেছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়রা জানান, একসময় নৌযান চলাচলের জন্য উঁচু করে নির্মিত এই সেতুটি বর্তমানে অকার্যকর হয়ে গেছে। মাঝখানে গর্ত, অতিরিক্ত ঢাল, রেলিংয়ের পলেস্তারা খসে পড়া— এসব কারণে প্রতিনিয়ত সেতুতে দুর্ঘটনা ঘটছে। যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন।

হিজলতলী গ্রামের আলী মিয়া বলেন, “প্রকৌশল বিভাগ কয়েক মাস পর পর ফুটো বন্ধের নামে হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু কোনো কার্যকর সমাধান হয় না। শুধু সরকারি অর্থের অপচয় হয়। দড়িকান্দি গ্রামের মনির হোসেন বলেন, এই সড়ক দিয়ে সেননগর বাজার ও আলিপুর লঞ্চঘাটে হাজারো মানুষ যাতায়াত করেন। সেতুটির বর্তমান অবস্থা ভয়াবহ ঝুঁকিপূর্ণ। দ্রুত এটি ভেঙে নতুন সেতু নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, “গতকাল সেতুটি পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ সড়কে এমন সেতু আসলেই মরণফাঁদ। আমাদের দপ্তর থেকে কীভাবে এর সমাধান করা যায় তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু