হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে প্রায় ১৯৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রলীগ নেতা খলিলুর রহমানকে আটক করেছে বিজিবি। খলিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও বাবুচি গ্রামের ইদু মিয়ার ছেলে।

শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ।

জানা গেছে, বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে আটটায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুচি পাড়া নামক স্থান হতে ১৯,৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান নামের এক যুবককে আটক করে। পরে খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ বলেন, ১৯৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিল নামের এক যুবককে আটক করা হয়েছে।

এছাড়াও সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

‎চান্দিনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে: আসিফ মাহমুদ

সন্দ্বীপে বয়স জালিয়াতিতে ঘানি টানছে তিন শিশুর পরিবার

লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ