হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যার্ত শতাধিক পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চরপাড়া এলাকায় বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা কর্মপরিষদ।

মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজুর নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুহি উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ হোসাইন জমিল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, সদস্য আকরাম হোসাইন রাজীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে তারা জরুরি খাদ্যসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছান। পরে বন্যার্ত শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, মানবিক সংকটের এ সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে হবে। মানবসেবায় ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ সবসময় অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নেতারা আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। একই সঙ্গে তারা আল্লাহ তাআলার কাছে বন্যাদুর্গত মানুষের দ্রুত দুর্ভোগ কাটিয়ে ওঠা এবং সহযোগীদের উত্তম প্রতিদান কামনা করেন।

কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার : ত্রাণমন্ত্রী

বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আট দিন পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : ত্রাণমন্ত্রী

বাঁশখালীর প্রমত্তা শঙ্খনদী মুহূর্তেই গিলে খেল চারটি বসতঘর

বরকলে ‎বন্যার পানি নেমেছে, রেখে গেছে ক্ষত চিহ্ন