হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাগাজীতে চলছে বিএনপির জনসমাবেশ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলছে বিএনপির জনসমাবেশ। বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেল ৩টায় এ জনসভা শুরু হয়। এরই মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, জয়নাল আবেদিন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

এতে আরও বক্তব্য রাখবেন, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় সদস্য আবদুল লতিফ জনিসহ ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা, সদস্যসচিব ও অন্যান্য সদস্যরা।

‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্ব সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হবে।

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ

কলেজছাত্রী সুমাইয়ার মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

নিষিদ্ধ আ. লীগের ব্যানার টানিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

শ্যালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

টেকনাফে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি

অফিস বাদ দিয়ে যুবদলের কর্মসূচিতে কুবির কর্মচারী

লোহাগাড়া যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে ফের কারাগারে

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: জিয়াউর রহমান জিয়া