হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে চালু হলো ‘অনলাইন জিডি’ কার্যক্রম

জেলা প্রতিনিধি, মেহেরপুর

কক্সবাজার জেলার মানুষকে এখন আর থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করতে হবে না। তারা ঘরে বসেই অনলাইনে ‘সহজে’ ও ‘দ্রুততর’ সময়ে জিডি করতে পারবেন।

বৃহস্পতিবার থেকে এ সেবা চালু হয়। আইনগত সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।

অনলাইন জিডি কার্যক্রম পুলিশি সেবাকে সহজ, দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকেই এ কার্যক্রম শুরু হলো। যে কেউ চাইলেই এখন থেকে অনলাইন জিডি কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম রেঞ্জের সব জেলায় ‘অনলাইন জিডি প্ল্যাটফর্মে সব ধরনের জিডি’ (সাধারণ ডায়েরি) সেবা চালুর উদ্যোগ গ্রহণ করে।

সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই জিডি করা যাবে। এতে সময়, যাতায়াত ও খরচ বাঁচবে, ডিজিটাল ট্র্যাকিং সুবিধায় আপনার জিডির অগ্রগতি জানতে পারবেন, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে, নাগরিকদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে কার্যকর মাধ্যম হবে।

পুলিশ জানিয়েছে, মোবাইল, এনআইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স হারানো, হুমকি পাওয়া বা নিরাপত্তার আশঙ্কা, মেয়ে বা নারী নিখোঁজ বা সন্দেহজনক অবস্থান, অনাকাঙ্ক্ষিত ফোনকল এবং সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য প্রদানসহ আরো অনেক বিষয়ে জিডি করা যায়।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না