হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে স্বামীর অর্ধগলিত লাশ উদ্ধার, পলাতক স্ত্রী

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামুতে স্বামীকে হত্যা করে পালিয়েছে স্ত্রী। স্বামীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছ পুলিশ।

নিহত বেলাল উদ্দিন জিহাদ (২৭) রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

এলাকাবাসী জানান, সকালে ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে তালাবদ্ধ ঘরটির দরজা খুলে দেখতে লাশ দেখতে পায় তারা।

পরে রামু থানায় খবর দিলে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী আখিঁ বেগম (২৫) পলাতক রয়েছেন।

নিহতের পিতা আবুল কাশেম জানান, ছেলের স্ত্রী পরিকল্পিতভাবে তাকে হত্যা করে পালিয়ে গেছে।

রামু থানার ওসি তদন্ত মো. ফরিদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে। পুলিশ তার স্ত্রী কে আটকের চেষ্টা করছে বলে জানান।

সলিমপুরে ডিসি পার্কে মিছিল-ককটেল, ৭২ জনের বিরুদ্ধে মামলা

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: গ্রেপ্তার ৪৭, ওসি ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার শূন্য

বাঁশখালীতে বাড়ি দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

‎‎চান্দিনায় গণপিটুনি দিয়ে ৫ ডাকাত আটক, মালামাল লুট

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু