হোম > সারা দেশ > চট্টগ্রাম

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় লবণ মিল শ্রমিকদের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করছে মিল শ্রমিকরা।

এ ঘটনায় বুধবার ৪০টি লবণ মিলের শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেছেন। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে শ্রমিকদের কাজে ফেরাতে মালিক, শ্রমিক ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

লবণ শিল্প এলাকায় শ্রমিকদের কল্যাণে সমিতি গঠন করা হয় । সমিতির মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা রাখা হয়। প্রতি বছর ২০ রমজানে সদস্যদের মধ্যে এসব টাকা বিতরণ করা হয়। মঙ্গলবার সমিতির টাকা নিয়ে ক্যাশিয়ার মো. শামীম পালিয়ে যায়। এঘটনায় শ্রমিকরা কর্মবিরতি পালন করে। এতে ৪০টি লবণ মিল বন্ধ রয়েছে।

শ্রমিকদের অভিযোগ , শ্রমিক সমিতির সভাপতি নাজিম উদ্দীনের গাফিলতির কারণে ক্যাশিয়ার পালানোর সুযোগ পেয়েছে।

এ ব্যাপারে শ্রমিক সমিতির সভাপতি নাজিম উদ্দীনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পটিয়া লবণ মিল মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ফরিদ জানান, বিষয়টি সমাধানে মালিক, শ্রমিক ও পুলিশের সঙ্গে বৈঠক চলছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন , শ্রমিকদের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় শ্রমিকরা কাজে যোগ দেননি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার