হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহরণ-চাঁদা আদায়ের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছ‌ড়ি‌তে বেড়াতে আসা ট্যুরিস্টকে অপহরণের চেষ্টা ও চাঁদা আদায়ের অভিযোগে চার জনকে আটক ক‌রে‌ছে সেনাবা‌হিনীর মা‌টিরাঙ্গা জোন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। আটককৃতরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাগড়াছড়ি জেলার দুই যুগ্ম আহ্বায়ক ও সদস্য বলে জানা গেছে।

আটককৃতরা হলো খাগড়াছড়ি জেলার দক্ষিণ গঞ্জপাড়ার বজলুর রহমানের ছেলে আতাউর রহমান সুজন (২২), ইসলামপুরের আবুল কালামের ছেলে দ্বীন ইসলাম পারভেজ (৩০), কলাবাগানের হোসেন আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৭), তেঁতুলতলার সুকুমার চাকমার ছেলে নুনা প্রিয় চাকমা (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মা‌টিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার ঘোষ জানান, মাটিরাঙ্গা জোন কর্তৃক হস্তা‌ন্তরিত ৪ ব্যক্তির না‌মে অপহরণ মামলা হ‌য়ে‌ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়া‌ধীন র‌য়ে‌ছে জানা তি‌নি।

জানা যায়, ৬ ট্যুরিস্ট একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ (১৩-৬৭৯৮) নিয়ে ঘুরতে এসে বুধবার রাতে খাগড়াছড়ির জেলা সদরের মাউন্ট ইন হোটেলে রাতযাপন করেন। পরে রাঙ্গামাটির যাওয়ার পথে রাস্তায় তিনটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক গাড়ি থেকে তিনজনকে তাদের মোটরসাইকেলে এবং দুজনকে সিএনজিতে করে মাটিরাঙ্গায় নিয়ে যায়। পরে ট্যুরিস্টদের কাছ থেকে ৪৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারিককে ছেড়ে দেয়। অপর ট্যুরিস্ট সেলিমকে সাথে করে নিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে রাঙ্গামাটি থানা পুলিশ তা‌কে উদ্ধার করে। তিনি বর্তমানে রাঙ্গামাটিতে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা যায়।

এদিকে গাড়িতে থাকা বাকি তিনজনকে ছেড়ে দিলে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করে। কিন্তু পথে আরও কয়েকজন অপহরণকারী গাড়ি থামিয়ে আবারো দুইজনকে একটি সাদা প্রাইভেটকারে করে খাগড়াছড়ির দিকে নিয়ে যায়। শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন চেকপোস্টে এক ভিকটিমসহ দুইজন অপহরণকারীকে আটক করা হয়। পরে মোট চারজন অপহরণকারীকে মাটিরাঙ্গা জোন সদরে নিয়ে আসা হয়।

অপহরণের শিকার ব্যক্তিরা হচ্ছে- সিরাজগঞ্জ খুকসা বাড়ি গ্রামের বরকত আলীর ছেলে মুকাদ্দেস (৪০), সিরাজগঞ্জ জেলার পুরান বাঙ্গাবাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে সেলিম আহমেদ (৫০)। সিরাজগঞ্জের পুরান বাঙ্গাবাড়ির নিজাম (৩৫) ও ফেনীর তারেক (২৫)। এ ঘটনায় এখনো আরো দুজন নিখোঁজ রয়েছে। তারা হলেন সিরাজগঞ্জের বাহীরগুলা গ্রামের অনিক তালুকদার (৪০) ও একই গ্রামের মমিন (৩৬)।

অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাটিরাঙ্গা জোনে আটককৃতদের মধ্যে তেঁতুলতলার সুকুমার চাকমার ছেলে নুনা প্রিয় চাকমা (৩৬) ও ইসলামপুরের আবুল কালামের ছেলে দ্বীন ইসলাম পারভেজ (৩০) খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, দক্ষিণ গঞ্জপাড়ার বজলুর রহমানের ছেলে আতাউর রহমান সুজন (২২) ও কলাবাগানের হোসেন আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৭) স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আটক হওয়া চারজন যে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী— এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এই ৪ জনকে শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলা-পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। দলের কাউকে তাদের সাথে কোনো যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ