হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাসিরনগরে রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের আঁধারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রহমান মিয়া (২৮)। তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন রহমান মিয়া। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে তিনি বাইরে টয়লেটে যান। কয়েক মিনিট পর তার স্ত্রীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ দৈনিক আমার দেশ কে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

বিদেশি শিক্ষার্থী শূন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ বছর

সরকারি দপ্তরে ঢুকে হুমকি ও হামলা, আতঙ্কে কর্মকর্তারা

পানি উৎপাদন বাড়াতে জাইকার সহযোগিতা চাইল চট্টগ্রাম ওয়াসা

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে: চসিক মেয়র

ট্রেনে ছোড়া পাথরে দৃষ্টি হারালেন আইনজীবী

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব

মেয়রসহ চসিককে বোকা বানিয়ে মনোরেলের চুক্তি করেছিল প্রতারক

বিদ্যুতের সার্ভার বিপর্যয়ে সীতাকুণ্ডে জনদুর্ভোগ

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারে দেড় কোটি টাকা অনুদান দিল বিআরটিএ