হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা কারাগারেই মায়ের সঙ্গে ঈদ করছে ১৫ শিশু

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবারের ঈদুল ফিতরে বন্দির সংখ্যা ২০৮০ জন। এর মধ্যে পুরুষ ১৯৮১ জন এবং নারী ৯৯ জন। নারীদের সঙ্গে কারাগারে শিশু ঈদ করবে ১৫ জন, যার মধ্যে ছেলেশিশু ১৩ ও মেয়েশিশু ২ জন। কারাবন্দি নারী-পুরুষদের মধ্যে যাদের আর্থিক অবস্থা দুর্বল, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে নতুন পোশাক। পুরুষদের জন্য পাঞ্জাবি এবং নারীদের জন্য কেনা হয়েছে শাড়ি। শিশুদের দেওয়া হয়েছে দুটি করে নতুন জামা।

সেই সঙ্গে থাকছে ঈদের দিনে স্পেশাল খাবার, বাড়িতে কথা বলার জন্য প্রতিজনে পাবে ৫ মিনিট সময়। যাদের ডিউ আছে, তারা পাবে ১৫ মিনিট। আবার সরাসরি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবে ২০ মিনিট করে।

এ ছাড়া ঈদের দিন ছাড়া বাকি তিন দিনের যেকোনো এক দিন বাড়ি থেকে রান্না করা খাবার খাওয়ার সুযোগও রয়েছে তাদের জন্য।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার অর্পণ চৌধুরী বলেন, ঈদের দিনে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের পরদিন বাইরের খাবার খাওয়ার অনুমতি দিয়েছি, সেই সঙ্গে পাঁচ মিনিট ফ্রি কথা বলতে পারবে এবং ঈদের তিন দিনের যেকোনো এক দিন পরিবারের সঙ্গে ২০ মিনিট সরাসরি কথা বলতে পারবে বন্দিরা

চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়

মুরাদনগরে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

চট্টগ্রামের টেরি বাজারে আগুনে দুজনের মৃত্যু

চট্টগ্রামে বহুতল মার্কেটে আগুন, দুইজনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনী, স্বস্তিতে ফিরছে যাত্রীরা

ঈদের ছুটিতে পর্যটকরা ছুটছেন পাহাড়, সমুদ্র, চা বাগানে

তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে হুমকি, ইটভাটা মালিক আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নামছে শতাধিক লক্কড়-ঝক্কড় বাস

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৫

দাদাদের সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না