হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, আলীকদম (বান্দরবান)

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরো দুই আরোহী। শনিবার বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে আসছিল। পথিমধ্যে কচুরছড়া ব্রিজের কাছে চোখে পোকা পড়লে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালক আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব মুরং (৭০) মৃত্যুবরণ করেন। তিনি লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরংয়ের ছেলে।

আহতরা বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন—মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) এবং আরোহী লংপং মুরং (৩৫)। চালক রিংরাউ আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়ার বাসিন্দা এবং আহত আরোহী লংপং মুরং লামা উপজেলার লাইল্যাপাড়ার বাসিন্দা।

খবর পেয়ে আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। আলীকদম থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এডি/জেডএম

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে পুরস্কার পেলেন লাকি আক্তার

সারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর

বাঁশখালীতে মাকে মারধর করায় ছেলে আটক, ৩ মাসের সাজা

ফেনীতে মাদক নিয়ন্ত্রণ ও আধিপত্যের জেরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না: জালাল উদ্দিন এমপি

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টায় দগ্ধ মাসুদের মৃত্যু

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

সিন্ডিকেটের কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়: কৃষিমন্ত্রী

রায়পুরে জ্বালানি তেল মজুত, ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে হামের টিকা পাবে ২ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু