হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-পাকিস্তান যৌথ কমিশন হচ্ছে: জাম কামাল খান

চট্টগ্রাম ব্যুরো

পাকিস্তান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিশন আগামী কয়েক বছর দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে সুপারিশ করবে।

শুক্রবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সভায় ব্যবসায়ীরা শিল্প কাঁচামাল বিনিময়, শিপ ব্রেকিং শিল্পের কনভেনশন পেছানো, শিল্প-বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো এবং চট্টগ্রাম থেকে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান। এসময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করতে গভীর গবেষণা প্রয়োজন। এজন্যই যৌথ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্বে কাজ করার অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গেও সম্ভাবনা খোঁজা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কাজ করতে বাংলাদেশ সফরের অংশ হিসেবে মূলত চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি ২২-২৩ আগস্ট বন্দরনগরী চট্টগ্রামে থাকবেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম