হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিম আক্তার ইভা নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে অনি-রনি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে । তিনি স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সকালে নানাবাড়িতে যাচ্ছিল মিম । রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাকটি পুলিশি হেফাজতে আছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

কোরবানির হাটে ভারতীয় পশু চোখে পড়েনি: প্রাণিসম্পদ মন্ত্রী

ঈদযাত্রায় বাঁশবাড়িয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

হাতিয়ায় ১ লাখ পরিবার পেল ভিজিএফের চাল

পেকুয়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ফেনীতে মাঝারি গরুর চাহিদা বেশি, চলছে ধুম বেচাকেনা

রামগঞ্জের ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় ট্রাকচাপায় শিশু নিহত

দগ্ধ দুই শিশুর দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

চিকিৎসা ও আর্থিক সংকটে তাদের জীবন দুর্বিষহ

পরিবেশমন্ত্রীর প্লাস্টিক কারখানায় ৮০ লাখ টাকার মালামাল চুরি