হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আতিকুর রহমান নগরী

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ সাগরে মাছ ধরতে যাওয়া ৯ জেলেকে আটক করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালের দিকে তাদের আটক করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম এ তথ্য জানান।

আটক জেলেরা হলেন— টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙরপাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহিম (২১)।

মো. বেলাল নামের স্থানীয় এক জেলে জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে জেলেদের ধাওয়া দেয় ও তাদের মধ্যে ৯ জনকে আটক করে। আটক জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা। তারা ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা নিয়ে গেছে।

ইউএনও ইনামুল হাফিজ নাদিম জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনাটি সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতি, ওসিসহ আহত ১০

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুদকের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দণ্ড, একজনের যাবজ্জীবন

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি

চৌদ্দগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

কুমিল্লায় রয়েল কোচের তিন বাসে আগুন

মিরসরাইয়ে বলিখেলায় যৌথ চ্যাম্পিয়ন বাঘা শরীফ-মোশাররফ

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইটভাটার মাটি কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

অপারেশন শেষে পলাতক চিকিৎসক, অ্যাম্বুলেন্সে প্রসূতির মৃত্যু