হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নদীতীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কে বাহাদুরপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট হয়। এতে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

এ সময় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধের আশ্বাস দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারিভাবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেন্দিপুরে বালু উত্তোলনের ইজারা নিলেও স্থান পরিবর্তন করে আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। ইজারাদাররা প্রতিদিন অর্ধশত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় কৃষিজমি, তাপবিদ্যুৎকেন্দ্র, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার, নদীতীরবর্তী বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে।

বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সময় প্রতিবাদ জানালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা। এর আগে গত বৃহস্পতিবার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনের পর প্রভাবশালী মহলের পক্ষ থেকে হামলা ও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ অবস্থায় দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, সম্প্রতি অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ সময় একটি ভলগেটকে সংশ্লিষ্টদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেডএম

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’