হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানার এক কিলোমিটারের মধ্যে রাতভর ডাকাতির চেষ্টা, খবর পায়নি পুলিশ!

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে থানার এক কিলোমিটারের মধ্যে অবস্থিত মুবিনুল হক নামের এক প্রবাসীর ঘরে রাতভর ডাকাতির চেষ্টা করেছে সশস্ত্র ডাকাত দল।

শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাতদল প্রবাসী মুবিনুল হকের সদ্য নির্মিত দালানের বাউন্ডারি টপকিয়ে মূল ঘরে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে সামনের শো'র উপরের দরজা ভাঙা শুরু করে। সুরক্ষিত দরজা ভাঙতে দেরি হওয়ায় ফজরের আযান শুরু হয়ে যায়। এ সময় পাশ্ববর্তী মৌলানা জসিম উদ্দিন নামাজের জন্য বের হলে পথে প্রহরায় থাকা অন্য ডাকাতরা তাকেও জিম্মি করে। এক পর্যায়ে মাইকে ডাকাতির সংবাদ প্রচারের পাশাপাশি ভোরের আলো প্রকাশ পেলে এলাকাবাসীর সাড়া শব্দে ডাকাতদল অদূরে দাঁড় করিয়ে রাখা মাইক্রোযোগে পালিয়ে যায়।

থানার এক কিলোমিটারের মধ্যে দীর্ঘসময় ডাকাতি চেষ্টার ঘটনায় এলাকায় ডাকত আতঙ্ক বিরাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মছিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, এ রকম সংবাদ তিনি এখনো পাননি। এলাকাবাসী একটু সচেতন হয়ে থানাকে জানালে ডাকাত দলকে গ্রেপ্তার সম্ভব হতো।

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ

রামগঞ্জে ঘেরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন‎