হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

রাউজানেও এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্রে প্রথমদিনে ৫৪ জন অনুপস্থিত ছিল।

স্কুল পর্যায়ে ৪টি কেন্দ্র, মাদ্রাসা পর্যায়ে ৩টি ও ভোকেশনালের শিক্ষার্থীরা ১টি কেন্দ্র পরীক্ষা দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, রাউজানে এসএসসিতে মোট পরীক্ষার্থী হলো ৩হাজার ৫৯৫ জন। এর মধ্যে ছাত্র ১৩৯৭ ও ছাত্রী ২১৯৮ জন। অনুপস্থিত ছিল ২৩ জন।

অন্যদিকে দাখিলে মোট পরীক্ষার্থী হলো ৯৮৯ জন। ছাত্র ৫১৯ ও ছাত্রী ৪৭০ জন। অনুপস্থিত ছিল ২৭ জন। এছাড়া ভোকেশনালে ছাত্র ২৩১ ও ছাত্রী ৮২ জন আর অনুপস্থিত ছিল ৪ জন।

রাউজান আরআরএসি মডেল স্কুলে এসএসসি পরীক্ষার্থী ১১৯৫, গহিরা এ জে ওয়াই এম এস উচ্চ বিদ্যালয়ে ৫৪২, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৯৪২ ও দেওয়ানপুর এস কে সেন উচ্চ বিদ্যালয়ে মোট ৯১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

অন্যদিকে দাখিলে কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসায় ১৩৯, গহিরা এফ কে জামেউল কামিল মাদ্রাসায় ৪৩০ ও দারুল ইসলাম কামিল মাদ্রাসায় ৪২০ জন পরীক্ষার্থী ছিল। এছাড়া ভোকেশনালে একটি কেন্দ্রে ছিল ৩১৩ জন পরীক্ষার্থী।

এমই

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল