হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ফেনীর দাগনভূঞায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে পৌরসভার শ্রীধরপুরে অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে মহিন উদ্দিন (২৪) ও তার ভাই মাঈন উদ্দিন (২২)।

অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর ঘটনাস্থল থেকে নিয়ে আসা সম্ভব না হওয়ায় তা অকেজো করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭