হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবি পার্টির মঞ্জুর বার্ষিক আয় ১২ লাখ টাকা

জেলা প্রতিনিধি, ফেনী

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পেশা ব্যবসা হলেও বার্ষিক প্রায় ১২ লাখ টাকা আয়ের পুরোটাই দেখিয়েছেন ভিন্ন খাতে। ফেনী-২ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট মনোনীত এমপিপ্রার্থী তিনি। তার হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানা যায়।

মঞ্জুর জমা দেওয়া হলফনামায় দেখা যায়, ৫৩ বছর বয়সী এই রাজনীতিবিদ এমএসএস পাস। পেশায় ব্যবসায়ী। তবে হলফনামায় ব্যবসা থেকে কোনো আয়ের তথ্য উল্লেখ নেই। প্রায় ১২ লাখ টাকা বার্ষিক আয়ের পুরোটাই দেখিয়েছেন তিনি ভিন্ন খাত থেকে। এর মধ্যে রয়েছে—শেয়ার, বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ৩ হাজার ১৪৩ টাকা। শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি খাত থেকে ৬ লাখ টাকা এবং টিভি টকশো থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা আয় করেন তিনি।

হলফনামায় এবি পার্টির চেয়ারম্যান আরও উল্লেখ করেছেন, তার হাতে বর্তমানে নগদ তিন লাখ টাকা রয়েছে এবং ব্যাংকে রয়েছে ৬ লাখ ৯৩ হাজার ২১৬ টাকা। নিজের নামে কোম্পানির শেয়ার ৩ লাখ ৯৮ হাজার টাকা এবং তার গৃহিনী স্ত্রীর নামে রয়েছে ৫০ হাজার টাকা ও ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ২ লাখ টাকা। সর্বশেষ আয়কর রিটার্নে তার দেখানো সম্পদের পরিমাণ ৫৫ লাখ ২২ হাজার টাকা। প্রদত্ত আয়করের পরিমাণ ৬৪ হাজার ৯৭১ টাকা।

হলফনামায় উল্লেখিত তথ্যমতে, এবি পার্টির চেয়ারম্যানের ২৭ শতাংশ জমি রয়েছে। যার মূল্য দেখানো হয়েছে ১০ লাখ টাকা। এছাড়া তিনি ১৫ ভরি স্বর্ণের মালিক হলেও স্ত্রীর নিজস্ব কোনো স্বর্ণ নেই। তাছাড়া প্রবাসী আত্মীয়ের কাছ থেকে ১৫ লাখ ৩৯ হাজার টাকা ঋণ নিয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না