হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জেরে আ.লীগ নেতাকে ডেকে নিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়। এ ঘটনায় পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। তবে এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়; পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানান, বুধবার রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন শামীম। রাত সাড়ে ১০টার দিকে কয়েক ব্যক্তি তাকে সেখান থেকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করা হয়। প্রায় ১৫ দিন আগে স্থানীয় জাফর ও ইরান নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কোনো রাজনৈতিক ঘটনা না। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো গ্রেপ্তার করা হয়নি।

মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের এক বছরের কারাদণ্ড

চট্টগ্রামে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, সাধারণ মানুষের উচ্ছ্বাস

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার