হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্মার্টফোন ছেড়ে বাটন ফোন ব্যবহারের আহ্বান জানালেন সন্দ্বীপের এমপি

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

সন্তানদের মোবাইল আসক্তি দূর করতে এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তিনি অভিভাবকদের স্মার্টফোনের পরিবর্তে সাশ্রয়ী ও সীমিত ফিচারের বাটন ফোন ব্যবহারের পরামর্শ দেন।

সোমবার সকাল ১১টায় সন্দ্বীপের মগধরা ইউনিয়নে মাস্টার সায়েদুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মোস্তফা কামাল পাশা বলেন, বর্তমানে অনেক অভিভাবক সন্তানের মোবাইল আসক্তি নিয়ে চিন্তিত। অথচ অভিভাবকরা নিজেরা যদি স্মার্টফোনের বদলে বাটন ফোন ব্যবহার করেন, তবে এই চিন্তা অনেকটা কমে যায়। বাটন ফোনে গেম বা অন্য কোনো আসক্তিকর অ্যাপ ব্যবহারের সুযোগ নেই এবং এগুলো বেশ সাশ্রয়ী। তিনি মনে করেন, সন্তানের আচরণে পরিবর্তন আনতে হলে অভিভাবকদের দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করা জরুরি।

বক্তব্যে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আগে সন্দ্বীপে শিক্ষাপ্রতিষ্ঠান কম থাকা সত্ত্বেও দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরগুলোতে এই অঞ্চলের সন্তানদের উজ্জ্বল উপস্থিতি দেখা যেত। বর্তমানে সরকারি স্কুল-কলেজ বাড়লেও সেই তুলনায় কাঙ্ক্ষিত ফলাফল বা ‘আউটপুট’ পাওয়া যাচ্ছে না। শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, ভালো লেখাপড়ার আশায় অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের নিয়ে শহরমুখী হচ্ছেন, যা কাম্য নয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয় এবং স্থানীয় সুধীজন ও অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। মোস্তফা কামাল পাশা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে নৈতিক শিক্ষার ওপর জোর দেন। একইসাথে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার জন্য তিনি উপস্থিত অভিভাবকদের অনুরোধ জানান।

ফরিদগঞ্জে সহপাঠীর শ্লীলতাহানির শিকার কলেজছাত্রী

‎রায়পুরে মেঘনা পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি হলেন আমার দেশের বাবর

মানুষের জীবনের মূল্য কি মাত্র এক লাখ? কুমিল্লায় ক্ষোভ

ট্রেন-বাসের সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হলেও ধরাছোঁয়ার বাইরে দুই গেটম্যান

রামগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: নিহতদের লাশ বাড়ি পৌঁছে দিল জামায়াত

কুতুব‌দিয়ায় ৫ জেলে‌ কারাগারে