হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনসের আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি

আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে কুমিল্লায় শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস (বাইউস্ট মুন)-২০২৬’।

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

আগামী শনিবার কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে ১০ নভেম্বর বিকেলে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা, গবেষণা, যুক্তি উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

সম্মেলনের বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন সম্মেলনের মহাসচিব আল আমিন, উপমহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের আয়োজক ও নেতৃত্বস্থানীয় শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তাঁদের তিন দিনব্যাপী সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য, অংশগ্রহণকারী, একাডেমিক কার্যক্রম এবং তিন দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সম্মেলনের একাডেমিক কার্যক্রমকে সাতটি পৃথক কমিটিতে ভাগ করা হয়েছে। কমিটিগুলো হলো—জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী, শরণার্থী, খাদ্য ও কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতীয় সংসদ।

এমই

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ