হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় এলডিপির দুই নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বহিষ্কৃতরা হলেন, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. অলি শেখ ও পৌরসভার ৪নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

রোববার রাতে চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূইয়ার স্বাক্ষরিত চিঠিতে দুই নেতাকে বহিস্কার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারি চাঁদা দাবির ঘটনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন ও এলডিপি এবং তার সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা থানার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশক্রমে তাদেরকে দলের সদস্য পদসহ সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সাথে এলডিপি এবং অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুদকের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দণ্ড, একজনের যাবজ্জীবন

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি

চৌদ্দগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

কুমিল্লায় রয়েল কোচের তিন বাসে আগুন

মিরসরাইয়ে বলিখেলায় যৌথ চ্যাম্পিয়ন বাঘা শরীফ-মোশাররফ

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইটভাটার মাটি কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

অপারেশন শেষে পলাতক চিকিৎসক, অ্যাম্বুলেন্সে প্রসূতির মৃত্যু

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে