হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাপলায় গণহত্যার বিচার দাবিতে পটিয়ায় ছাত্রশিবিরের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার বিকেলে পটিয়া থানা মোড়ে এ মানববন্ধন করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা শাপলা চত্বরে গণহত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বক্তব্য দেন পটিয়া থানা শাখার শিবির সভাপতি মাহবুব উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানা শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সিদ্দিকসহ সংগঠনের নেতাকর্মীরা।

এমই

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান