হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

আ. লীগ নেতা মনোহর আলীর নেতৃত্বে হামলায় ক্ষতিগ্রস্ত ঘর

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোহর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একই গ্রামের হাফেজ মজুমদার ও তার পরিবারের ওপর একাধিকবার হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, গত বছরের ২২ নভেম্বর হাফেজ মজুমদারের পিতা শফিকুর রহমান মজুমদারকে বাড়ির পাশের একটি মসজিদে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ১২টার দিকে মনোহর আলীর নেতৃত্বে একদল ব্যক্তি অস্ত্রসহ হাফেজ মজুমদারের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ও রান্নাঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় কয়েকজন নারীকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এছাড়া অস্ত্রের মুখে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অভিযুক্ত মনোহর আলী বলেন, তিনিও একটি অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ছাড়া তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফীন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

পটিয়ায় ঈদে বন্ধের সুযোগে সরকারি জমি দখলের চেষ্টা

‘আম্মুগো আন্নে কনে, আরে আন্নের কাছে লইয়া যান গো’

জিয়াউর রহমানের জীবন্ত ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল আ. লীগ

চট্টগ্রামে আবারও গড়ে তোলা হবে ‘জিয়া শিশু পার্ক’: চসিক মেয়র

মাদকের আসরে মত্ত থাকায় গেটম্যান শোনেনি ট্রেনের সিগন্যাল

এতিম শিশুর কান্নায় কাঁপলো নেটদুনিয়া, মুচলেকায় ছাড় পেলেন সৎমা

মাসুদ চৌধুরীর গ্রেপ্তারের খবরে ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায় বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১৭ বছরে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী