হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত সেনা-পুলিশ-র‍্যাব

সীতাকুণ্ডে মহড়া

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারের সমন্বয়ে যৌথবাহিনীর চূড়ান্ত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রস্তুতিমূলক মহড়া আয়োজন করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, কেন্দ্র দখলের চেষ্টা, বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী হামলার মতো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও সমন্বয় যাচাই করাই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য।

পরিস্থিতিনির্ভর মহড়ায় দেখানো হয়, কাল্পনিকভাবে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত ভোটারদের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভোটগ্রহণে বাধা প্রদান করে। এ সময় টহলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারের সঙ্গে সমন্বয় করে যৌথবাহিনী হামলাকারীদের প্রতিহত করে এবং ভোটগ্রহণ পুনরায় নির্বিঘ্ন করার কার্যক্রম প্রদর্শন করে।

মহড়ায় সীতাকুণ্ড আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, মেজর ফেরদৌসী, মেজর নাফিউর, ক্যাপ্টেন ইলহামসহ সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়া ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারাও মহড়াটি প্রত্যক্ষ করেন।

নিরাপত্তা মহড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়ার জিওসি এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নির্বাচনের দিন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যৌথবাহিনী কীভাবে দ্রুত, কার্যকর ও সমন্বিতভাবে ব্যবস্থা নেবে। এই মহড়ার মাধ্যমে তার বাস্তব অনুশীলন সম্পন্ন হয়েছে। এতে বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানান, দেশবাসী যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেই নির্বাচনকে ঘিরে এ ধরনের প্রস্তুতিমূলক মহড়া নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনে বিএনপির জয় হলে ১৩ ফেব্রুয়ারি থেকে দেশে উন্নয়ন শুরু হবে

তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সাথে মঞ্জুর মতবিনিময়

দাঁড়িপাল্লা বিজয়ী হলে অফিস-আদালতে ঘুস লেনদেন করতে দেবোনা

উখিয়া–টেকনাফ মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির বিকল্প নেই

ফরিদগঞ্জে দাড়িপাল্লা সমর্থনে জামায়াতে ইসলামীর বিশাল শোডাউন

ঈদগাঁওয়ে চাঞ্চল্যকর জাফর হত্যার ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচিত হলে হাতিয়াকে জেলা করার ঘোষণা হান্নান মাসউদের

লক্ষ্মীপুরে নির্বাচনি গণমিছিলে এসে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

এবার দুর্নীতি মুক্ত আর যুক্ত পক্ষের নির্বাচন হচ্ছে: ডা. তাহের