হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোরাদ হোসেন গ্রেপ্তার হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আজ রাতেই তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত মোরাদ রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা