হোম > সারা দেশ > চট্টগ্রাম

দল-মত নির্বিশেষে সবাই নির্বাচন প্রক্রিয়ায় সবাই যুক্ত হবে: ফারুক-ই-আজম

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় দল-মত নির্বিশেষে সবাই যুক্ত হবে। আমরা চাই আগামী নির্বাচনকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সবাই উপভোগ করুক।

সোমবার বিকেলে সীতাকুণ্ড পৌরসদরের প্রেমতলা ও বড়বাজার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম আরও বলেন, পূজা উপলক্ষে শত শত মানুষের মিলনমেলা ঘটছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে। প্রশাসনের পক্ষ থেকেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘দেশ একটি বিশেষ পর্যায় অতিক্রম করছে। আমাদের প্রিয় মাতৃভূমি নির্বাচনমুখী। পূজা সকলের জন্য আনন্দের বিষয়। পূজারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এলাকাবাসী—সকলেই এই আনন্দের অংশ।’

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সীতাকুণ্ড সার্কেল এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ, সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবু বাহাদুর শাস্ত্রীসহ হিন্দু ধর্মাবলম্বী নেতারা।

৭টিতে বিএনপি, ১টিতে জামায়াত ও ৭টিতে আ.লীগ পন্থী জয়ী

কুতুব‌দিয়ায় এ‌তিম‌ ছাত্রদের মা‌ঝে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে ডাকাতি, গ্রেপ্তার ৫

কোম্পানীগঞ্জে মোটর সাইকেল-কভার্ড ভ্যান সংঘর্ষে যুবক নিহত

উৎপাদন বৃদ্ধির জন্য খাল খননের বিকল্প নেই

যত শক্তিশালীই হোক খাল দখলদারকে ছাড় নয়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তি, ‘মাছ চাষের’ কথা ভাবছেন এলাকাবাসী

রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে বৃদ্ধ নিহত

নোয়াখালীতে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিএমপির নতুন পুলিশ কমিশনার শওকত আলী