হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে ফ্লাইওভার থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভার থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করা হয়।

মৃত আবু কাউসার (২৭) নগরের আকবর শাহ থানা এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা (নাম প্রকাশ করেনি) জানিয়েছেন, লাশে কোনো আঘাত, ধস্তাধস্তি বা বাহ্যিক ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে এবং মৃত্যুর ধরন সুস্পষ্টভাবে হ্যাংগিং (অর্থাৎ ঝুলে মৃত্যুবরণ)।

পাহাড়তলী থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার বলেন, আমরা ঘটনাস্থলের প্রতিটি আলামত যাচাই করেছি। কোনো সংঘর্ষ, টেনে নেওয়া বা হত্যার ধরন বোঝায় এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান।

ঘটনার পরদিন রাতে কিছু আওয়ামী লীগের ফেসবুক পেজে কাউসারকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে তার মৃত্যুকে হত্যা বলে প্রচার করা হয়। এসব পোস্ট ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।

ওসি মুহাম্মদ নুরুল আবছার বলেন, ফেসবুকের গুজবের ওপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। প্রমাণ যেখানে আত্মহত্যা বলছে, সেটিই আমরা নথিবদ্ধ করছি। ঘটনাটি আপাতভাবে আত্মহত্যা নিশ্চিত হলেও তারা মোবাইল ফোন বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ এবং শেষ মুহূর্তের গতিবিধি পরীক্ষা করা হচ্ছে।

জেডএম

স্পিডবোট বন্ধ থাকায় জাহাজমুখী সন্দ্বীপের যাত্রীরা

নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতা একাই ফ্লাইওভারে উঠেছেন, দাবি পুলিশের

চিন্ময়ের মামলা পিবিআইতে হস্তান্তরের নির্দেশ

ফেনীতে পাশাপাশি কবরে বাবা-ছেলের দাফন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

কুমিল্লায় হামে ৬ মাস বয়সি আরো এক শিশুর মৃত্যু

ফেনীতে অলস পড়ে আছে ৯ কোটি টাকার সেতু

অবৈধ বালুমহাল অভিযানে ইউএনও-ওসির ওপর হামলা ও গুলি, আহত ১৫

ফেনীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১