হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

পুলিশ ওই স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে যাচ্ছিল। যাত্রাপথে মনিয়ন্দ এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পাড় হওয়ার সময় চট্রগাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা