হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপার: অতঃপর

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর হাতিয়ায় মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। সাপটি দেখে স্থানীয় ও নদীর তীরে ঘুরতে আসা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকায় আলোচিত বিষধর এই সাপটি দেখা যায়। পরে আতঙ্কিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

জানা যায়, তালহা সিফাত নামের স্থানীয় এক ব্যক্তি বিকেলে চেয়ারম্যানঘাট এলাকায় নদীর তীরে ঘুরতে গিয়ে একটি চার-পাঁচ ফুট লম্বা রাসেলস ভাইপার সাপ দেখতে পান। তিনি সাপটির চলাফেরার একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী তালহা সিফাত বলেন, সাপটি নদীর কূলে রাখা জিও টিউব ব্যাগের ওপর দিয়ে একদিকে চলাচল করছে। কিছু সময় পর এটি নদীর তীরবর্তী একটি গাছের গোড়ায় আশ্রয় নেয়। আতঙ্কিত মানুষ ভয় পেয়ে সাপটিকে হত্যা করেছে।

তিনি আরো বলেন, আমরা সাপটি দেখার পর সাপ উদ্ধারকারী দলকে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। এরপর স্থানীয়রা সম্ভাব্য বিপদ এড়াতে সাপটিকে মেরে ফেলেন।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, রাসেল ভাইপার সাধারণত শুষ্ক অঞ্চল ও বনাঞ্চলে বসবাস করে। মেঘনার তীরে এমন সাপের উপস্থিতি অস্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে এখন বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এর আগেও এমন সাপ দেখা দিয়েছিল, আমরা সেটি উদ্ধার করেছিলাম।

ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দিতে হবে, যাতে সাপ নিরাপদে উদ্ধার করে সংরক্ষিত স্থানে রাখা যায়।

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন

সন্দ্বীপের সাত প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকট

পানিতে ভাসছে বাঁশখালীর শত শত পরিবার

ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা