হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুধ দিয়ে গোসল করে দুই নোয়াখালী যুবকের প্রেম ও জুয়া ছাড়ার শপথ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

ওমানে দুধ দিয়ে গোসল করে প্রেম ও জুয়া ছাড়ার শপথ নিয়েছেন নোয়াখালীর হাতিয়ায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব।

প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে ব্যতিক্রমী এ আয়োজন করেন দুই প্রবাসী যুবক। ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তারা প্রেম ও জুয়া ছেড়ে দেওয়ার শপথ নেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ বেশ কয়েকজন হাতিয়ার বাসিন্দা একই সঙ্গে ওমানে কাজ করেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন প্রেমে আসক্ত ছিলেন। তার ভাষ্য, পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা জুয়া ও নারীদের পেছনে ব্যয় করতেন। পরিবারের সদস্যরা ঋণ করে তাদের প্রবাসে পাঠালেও তারা নিয়মিত পরিবারের জন্য অর্থ পাঠাতেন না। সহকর্মী ও রুমমেটরা বারবার বুঝিয়েও তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেননি।

তিনি আরো জানান, সম্প্রতি তারা বিপুল পরিমাণ অর্থ অপচয় করেন। পরে রুমমেটদের উদ্যোগে তাদের দুধ দিয়ে গোসল করিয়ে প্রেম ও জুয়া ছাড়ার শপথ করানো হয়।

সাকিব ও সম্পদ জানান, অতীতের কাজগুলো ভুল ছিল। অনুশোচনা থেকেই দুধ দিয়ে গোসল করে নতুনভাবে জীবন শুরু করার শপথ নিয়েছেন। ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে আর জড়াবেন না। একই সঙ্গে তারা সবার কাছে দোয়া কামনা করেন।

জেডএম

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা

প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে আটকে রেখে কোটি টাকা আদায়

রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হত্যা মিশনে সাত সন্ত্রাসী, শনাক্ত ৫

কাপ্তাইয়ে বসতবাড়ি থেকে ৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টিনার রঙে রাঙানো নন্দীরচরের সেতু

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত

৯১ মিলিমিটার বৃষ্টিতেই পানির নিচে কুমেক হাসপাতাল, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ের রাষ্ট্রদূতের পরিদর্শন

চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটা যুদ্ধ, লুটপাট , আহত ৪০