হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ বাজার এলাকায় বিআরটিসি বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার।

বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকাগামী বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায় । এ সময় কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।‌

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির সিকদার বলেন, গাড়িটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে যানজট নেই ।

জেডএম

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন

সন্দ্বীপের সাত প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকট

পানিতে ভাসছে বাঁশখালীর শত শত পরিবার

ফেনীতে বাড়ছে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা